Home › Learning Bengali › Ekla Chalo Re (Walk Alone), by Rabindranath Tagore

Ekla Chalo Re (Walk Alone), by Rabindranath Tagore

Rabindranath Tagore wrote this song in 1905, during the protests against the partition of Bengal. Mahatma Gandhi loved it and often quoted it; it is one of Tagore's songs (Rabindra Sangeet) in his Swadesh (homeland) group.

একলা চলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে ॥

যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়–
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে॥

যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়–
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে॥

যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে–
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে॥

In English

English translation for MaharashtraWeb

If no one answers your call, then walk alone.
Walk alone, walk alone, walk alone, walk alone.

If no one speaks, O unlucky one,
if everyone turns their face away, if everyone is afraid,
then open your heart
and speak your mind aloud, alone.

If everyone turns back, O unlucky one,
if no one looks back as you set out on the dense, deep path,
then the thorns on the path,
tread them down alone with your bleeding feet.

If no one holds up a light, O unlucky one,
if on a night of storm and rain they shut their doors,
then in the fire of the thunderbolt
set the ribs of your own chest alight, and burn alone.

More: Learn Bengali, with its letters, everyday phrases and more poems.